ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:০৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর ৮৬টি পরীক্ষা কেন্দ্রে ৮৬ হাজার ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষার হলে মোবাইল ফোন ও যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস (যেমন ক্যালকুলেটর, আইপড ইত্যাদি) বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েব সাইটে (http://admission.eis.du.ac.bd), কলা ভবনের নোটিস বোর্ডে ও সংশ্লিষ্ট কেন্দ্রের নোটিস বোর্ডে প্রকাশ করা হয়েছে।