শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার ও ৪৭টি কম্পিউটার হার্ডডিস্কসহ এক ব্যক্তিকে আটক করেছে। শেখ জাহাঙ্গীর হোসেন নামক এক ব্যক্তি রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের উড়োজাহাজ থেকে নেমে কাস্টমস হলে ব্যাগেজের জন্য অপেক্ষাকালে তার গতিবিধি দেখে শুল্ক গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে তার ব্যাগ তল্লাশি করে কম্পিউটারের হার্ডডিস্কের ভেতরে লুকানো ৬টি স্বর্ণের বার পান। এই স্বর্ণের মূল্য ৩৫ লাখ টাকা। তার কাছ থেকে স্বর্ণসহ ৪৭টি হার্ডডিস্ক জব্দ করা হয়। আটককৃত হার্ডডিস্কের মূল্য ৫ লাখ টাকা।
