ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে (এসএম হল) এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জিয়া হলে এবং সাড়ে ছয়টার দিকে এসএম হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, জিয়া হলের পূর্ব দিকের সীমানা প্রাচীরের পাশে পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসএম হলের মূল ফটকের সামনে আরো দুইটি ককটেল বিস্ফোরিত হয়। তবে ঘটনার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের দায়ী করেছেন ছাত্রলীগের কয়েকজন নেতা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আমজাদ আলী জানান, এ ব্যাপারে হল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।
