হুয়াওয়ে থ্রিজি ডংগল ও রাউটার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ১৮:০৭
ইউসিসি বাজারে এনেছে হুয়াওয়ে ব্র্যান্ডের দুইটি থ্রিজি ডংগল এবং একটি থ্রিজি রাউটার। ই১৭৩ সিঙ্গেল ডংগল থ্রিজি নেটওয়ার্কে ৭.২ এমবিপিএস ডাউনলোড ও ৫.৭৬ এমবিপিএস আপলোড গতি প্রদান করে। প্লাগ অ্যান্ড প্লে এ ডংগল ৩২ জিবি মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। মূল্য ২,১৯৯ টাকা। ই৩৫৫ ওয়াই-ফাই ডংগলের মাধ্যমে আবার ওয়াই-ফাই হটস্পট তৈরি করে একসাথে পাঁচজন পর্যন্ত ব্যবহার করা যায় থ্রিজি বা টুজি ইন্টারনেট। মূল্য ৩,৯৯৯ টাকা। অন্যদিকে ই৫৩৩১ থ্রিজি রাউটারের মাধ্যমে ৮টি ডিভাইসে থ্রিজি সংযোগ প্রদান করা যায়। সর্বোচ্চ ২১.৬ এমবিপিএস ডাউনলোড গতি সমর্থন করে। মূল্য ৫,৫৯৯ টাকা। প্রতিটি পণ্যে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।