টি প স

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ১৮:০৭
যেকোনো ধরনের জিপ (.zip) বা রার (.rar) ফাইল খোলার জন্য উইন্ডোজের বিল্ট-ইন উইনজিপ কিংবা উইনরার ব্যবহার করে থাকেন অনেকেই। একই কাজের জন্য ব্যবহার করতে পারেন বিনামূল্যের সফটওয়্যার ৭-জিপ। ওপেন আর্কিটেকচার এই সফটওয়্যার ব্যবহার করে যেকোনো ফাইল বা ফোল্ডারকে সংকুচিতও (compress) করতে পারবেন। আর ফাইলের আকারেরও সীমাবদ্ধতা নেই। ৭-জিপ ডাউনলোড করতে ভিজিট করুন http://www.7-zip.org।