আজ ‘পরিণামে পরিণয়’

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২০:৪৮
বরেণ্য নির্মাতা হানিফ সংকেত নির্মিত নাটক ‘পরিণামে পরিণয়’ এটিএন বাংলায় ঈদের বিশেষ ঈদ আয়োজনে প্রচার হয়। নাটকটি আজ রাত ১০টা ৫০ মিনিটে এটিএন বাংলায় পুনঃপ্রচার করা হবে। নাটকটিতে প্রধান ক’টি চরিত্রে অভিনয় করেছেন—জাহিদ হাসান, জাকিয়া বারী মম, নওরীন হাসান খান জেনী এবং আরফান। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—দিলারা জামান, কেএস ফিরোজ, সোলায়মান খোকা, শিরিন আলম, সুভাশিষ ভৌমিক, ইকবাল, নজরুল, মতি, ফরিদসহ আরও অনেকে। উল্লেখ্য, জাহিদ হাসান ও জেনী এই প্রথম কোনো নাটকে একসঙ্গে অভিনয় করলেন।