‘ধুম থ্রি’-এর জাদুকর আমির

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২০:৪৮
বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুম থ্রি’। দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে অবশেষে ছবিটির শুটিংসহ পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ। এখন চলছে এর ক্যাম্পেইনের পুরোদস্তুর প্রস্তুতি। এরইমধ্যে একটি ট্রিজার ইউটিউবে প্রকাশ করে ‘ধুম থ্রি’। ওই ট্রিজারেও কয়েক মিলিয়ন হিট পড়ে এবং দর্শক-ভক্তরা বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে এ নিয়ে। অবশেষ ক’দিন আগে প্রকাশ হলো ‘ধুম থ্রি’-এর প্রথম ট্রেইলর। আর এই ট্রেইলরটি ইউটিউবে খুব অল্পসময়ে যে পরিমাণ হিট পড়েছে, তা এ বলিউডের ইতিহাসে কখনোই ঘটেনি। উল্লেখ্য, ট্রেইলর থেকেই গল্প খানিকটা জানিয়ে দিয়েছে যে, এবার ‘ধুম থ্রি’-এর চোর হচ্ছেন একজন জাদুকর। তিনি আমির খান।