লাক্স তারকা হাসিন সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে এলেও প্রফেশনালি তিনি কোনো র্যাম্প মডেল নন। তবে, ওই সুন্দরী প্রতিযোগিতায় টিকে থাকার প্রয়োজনেই র্যাম্পে হাঁটতে হয়েছিল তাকে। কিন্তু র্যাম্প মডেলিংকে নয়, ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কেই। এবার অভিনয়ের সুবাদেই র্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। হাসিন বলেন, ‘এই নাটকটির গল্প শোনার পর থেকেই প্রতিযোগিতার সেই দিনগুলোর কথা বারবার মনে পড়ছিল। একইসাথে র্যাম্পের চর্চাটাও খানিকটা আবার হবে।’ উল্লেখ্য, ‘তালাশ’ শিরোনামের এই নাটকটিতে শুটিংয়ের উদ্দেশ্যে এরইমধ্যে থাইল্যান্ড গিয়েছেন এই মডেল-অভিনেত্রী।
