বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন আজ ৪০ বছরে পদার্পণ করছেন। স্বাভাবিকভাবেই এই বিশ্বসুন্দরীর ভক্তের সংখ্যা অনেক, এবং জন্মদিন উপলক্ষে জন্মদিনের বেশ ক’দিন আগে থেকেই উপহার ও শুভেচ্ছা পেতে শুরু করেন। কেননা, ভক্তদের মাঝে কার আগে কে উপহার দেবে এ নিয়ে চরম প্রতিযোগিতা চলে। এবারও তাই ঘটেছে। এক ভক্ত একটি চকলেট উপহার দিয়েছে ঐশ্বরিয়া রাইকে। পুরো চকলেটের মধ্যে আঁকা হয়েছে ঐশ্বরিয়া রাই ও আরাধ্য বচ্চনের ছবি। এই গিফটের পরই ঐশ্বরিয়া রাই সবাইকে জানিয়ে দেন যে, ‘আপনারা আমাকে অনেক ভালোবাসেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমার সামান্য জন্মদিনে আপনার কোনো উপহার দেবেন না। এর কোনো প্রয়োজন নেই। আপনাদের ভালোবাসা নিয়ে এতদিন চলেছি। সামনের দিনগুলোও আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই।’
