এনটিভিতে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘আনন্দ’। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এখানে অভিনয় করেছেন—সুমাইয়া শিমু, সজল, হাসান ইমাম, দিলারা জামান, আল মনসুর, প্রিসিলা পারভীন, মনিরুজ্জামান, কেয়া, রাসেল প্রমূখ। ‘একটি পরিবার সুখে-শান্তিতেই ছিলো, তবে তাদের জীবনে আনন্দ যোগ হয় যখন অনাহত এক আগন্তুক এসে আশ্রয় নেয় তাদের বাসায়। সেই বাড়ির মেয়েটি যে বিশ্বাস হারিয়ে ফেলেছিলো, সেই বিশ্বাসও ফিরিয়ে দেয় ছেলেটি।
