মনিপুরের বোমা
বিস্ফোরণ
উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুরে বুধবার এক বোমা বিস্ফোরণে অন্তত দু’জন নিহত হয়েছেন। রাজধানী ইম্ফলের ওই বিস্ফোরণ স্থলটি মুখ্যমন্ত্রী ও পুলিশের সদর দপ্তরের খুবই কাছে। মনিপুরের পুলিশ বলছে বুধবার ভোর ছ’টা নাগাদ ইম্ফলের মইরাঙখম বাসস্ট্যান্ডে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। — বিবিসি
বাগান চর্চা আয়ু
বাড়ায়
যারা অলস সময় কাটান- বিশেষ করে যেসব বয়স্ক মানুষ অবসরজীবন কাটান তারা বাগান চর্চার মধ্যদিয়ে দীর্ঘজীবন পেতে পারেন বলেই জানানো হয়েছে নতুন এক গবেষণায়। বাড়ির ছাদে কিংবা আঙিনায় ছোটখাট বাগান করলে যে শারীরিক পরিশ্রম হয় তাতে দেহমনের অবসাদ কেটে গিয়ে এবং উদ্বেগ-উত্কণ্ঠা দূর হয়ে মানুষ দীর্ঘজীবী হয়ে উঠতে পারে। ষাটোর্ধ মানুষদের ওপর গবেষণা চালিয়ে একথা বলছেন স্টকহোমের কারোলিনস্কা ইউনি-ভার্সিটি হসপিটালের গবেষকরা। অবসরে যাওয়া বয়স্ক মানুষেরা অনেকেই হয়ত কষ্ট করে ব্যায়াম করে নিজেদের ঠিক রাখার চেষ্টা করে থাকতে পারেন।
মহামূল্যবান অলঙ্কার প্রদর্শনী
ইটালির নেপলসের সান জিনারো গির্জার সংগ্রহশালায় রক্ষিত বিশ্বের অন্যতম মহামূল্যবান অলঙ্কারের এক অনন্য প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মূল্যে এসব অলঙ্কার ব্রিটিশ রাজপরিবার ও রাশিয়ার জারের মহামূল্যবান অলঙ্কারের প্রতিদ্বন্দ্বি বলে প্রচলিত ধারণা। ইটালির রাজধানী রোমের একটি জাদুঘরে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে।— রয়টার্স
