লেবু চোরদের নিক্ষিপ্ত এসিডে মারাত্মক ঝলসে গিয়ে হাসপাতালের বেডে মারাত্মক যন্ত্রণায় কাতরাচ্ছে মুক্তার হোসেন নামে এক কৃষক। নিক্ষিপ্ত এসিডে মুক্তার হোসেনের পিঠ মারাত্মক ঝলসে গেছে।
জানা গেছে, ৩/৪ মাস পূর্বে শিবপুর উপজেলার সীমারবাগ গ্রামের মুসলেমের পুত্র রকিব ও জজ মিয়ার পুত্র রনি, মোক্তার হোসেনের লেবু বাগান থেকে লেবু চুরি করে নিয়ে যায়। পরের দিন স্থানীয় কামরাব বাজারে এসব লেবু বিক্রি করার সময় রকিব জনতার হাতে ধরা পড়ে। পরে জনতা তাকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। সেসময় লেবু চোর রফিকের ভাই রনি পালিয়ে যায়। অতিসমপ্রতি চোর রকিব জেল থেকে জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে মোক্তার হোসেনকে ভয়-ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে কৃষক মুক্তার শিবপুর থানায় একটি সাধারণ ডায়রী করে।
