মধুখালীতে ব্যবসায়ীর হাতের কব্জি কর্তনের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২১:০৬
মধুখালীতে ব্যবসায়ীর হাতের কব্জি কর্তনের প্রতিবাদ এবং সন্ত্রাসী বিপুলের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। মধুখালী নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ সতেজ, মির্জা মনিরুজ্জামান বাচ্চু, রাকিব হোসেন ইরান, আব্দুল মালেক সিকদার, মনোজ কুমার সাহা, শাহ্ কুতুবুজ্জামান, আব্দুল আলিম মানিক, মেহেদী হাসান মন্নু, গোলাম মোস্তফা বাকি প্রমুখ। এদিকে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, সন্ত্রাসী বিপুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।