সাবেক মন্ত্রী দুলুর মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে গতকাল বৃহস্পতিবার বড়াইগ্রাম ও বনপাড়া পৌর শহরে পৃথক মিছিল-সমাবেশ করেছে ১৮ দল। বনপাড়ায় মিছিলপূর্ব সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি অধ্যক্ষ একরামুল আলম, যুগ্ম আহবায়ক হজরত আলী, এ্যাড. আব্দুল কাদের মিয়া, শিল্পপতি আলহাজ্ব এম এ আলীম, জামালউদ্দিন আলী, সদস্য সচিব মাওলানা আব্দুল হাকিম, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাই, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আলীম বক্তব্য রাখেন।
