মনোহরদীতে স্কুলছাত্রের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২১:০৮
মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. রাইমূল ইসলাম সৌরভের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন করে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। জানা যায়, গত ২৬ অক্টোবর উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে উপজেলা হাসপাতালের নিকট একদল দুষ্কৃতকারী তার ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হলে লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সৌরভের অবস্থার অবনতি হলে রাতেই তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাছিমা পারভিন, অধ্যাপক সাদেকুর রহমান, সায়েদুর রহমান, অধ্যাপিকা সাকেরা নাছরিন, মোমেনুল ইসলাম কাঞ্চন, মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজতবা জুয়েল প্রমুখ।