সুপ্রিয় লেখক,
শুভেচ্ছা নেবেন। আসছে মহররম ও আশুরার ওপর আমরা বিশেষ সংখ্যা প্রকাশ করতে যাচ্ছি। সেই উপলক্ষে মহররম মাসের আমল, আশুরার ঘটনা, তাত্পর্য, শিক্ষা, আশুরা দিবসের করণীয় কর্তব্য, ইমাম হোসাইনের শাহাদত ইত্যাদি বিষয়ে আপনাদের সুচিন্তিত ও তথ্যভিত্তিক লেখা আহ্বান করছি। পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, ফোন নং এবং পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ আগামী ৫ নভেম্বর-এর মধ্যে সিডি, পেনড্রাইভ ও ই-মেইলে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন।
লেখা পাঠাবার ঠিকানা:
ধর্মচিন্তা বিভাগ
দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫
e-mail: [email protected]
