গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা ঘোষণার দাবি

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২১:৫৪
গার্মেন্টস শ্রমিকদের বেঁচে থাকা নিশ্চিত করতে ন্যূনতম মজুরি ৮ হাজার করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রািমক সংগঠনগুলো। তাদের ভাষায়, সরকারের ঘোষণা অনুযায়ী নভেম্বর মাসের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা না হলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠবে এবং তারা মুতুল আন্দোলনের পথ বেছে নেবে। তাই অবিলম্বে নভেম্বর মাসের মধ্যেই ন্যূনতম মজুরি ঘোষণার আহ্বান জানান শ্রমিক নেতারা। বৃহস্পতিবার সকালে তোপখানা রোড মজুরি বোর্ডের সামনে শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চের আয়োজনে অবস্থান কর্মসূচিতে শ্রমিক নেতারা এ আহ্বান জানান। কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চের কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম সুজন, আবদুল ওয়াহিদ গোলাম রব্বানী জামিল, শামিমা শিরিন। সংহতি বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, আলমগীর রনি, মঈনুদ্দিন মণ্ডল, মাহতাব উদ্দিন শহিদ প্রমুখ।