প্ল্যান বালিকা ফুটবলে কৃষ্ণা রানীর ৫ গোল

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২২:০৯
পটুয়াখালি জেলা ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্ল্যান অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবলে গতকাল বরিশাল জেলা টাইব্রেকারে ৩-২ গোলে বাগেরহাট জেলাকে হারিয়েছে। দিনাজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দিনাজপুর ও লালমনিরহাট গোল শূন্য ড্র করেছে। চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কুষ্টিয়া ৩-০ গোলে ঝিনাইদহ জেলাকে হারিয়েছে। তামান্না, শিরিন ও মিনি গোল করে। রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টাঙ্গাইল ৮-১ গোলে বগুড়াকে হারিয়েছে। ৫ গোল করে কৃষ্ণা রানী, সুরাইয়া ২ ও রুমা ১ গোল করে।