প্রাইম ব্যাংক জেলা ফুটবলে গতকাল মানিকগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দশহোরা পল্লী মঙ্গল সমিতি ৫-০ গোলে গারপারা অ্যাসোসিয়েশনকে হারিয়েছে। হ্যাটট্রিক করেছেন মামুন, অন্য গোল দুটি সঞ্জয়ের। নোয়াখালি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সানরাইজ স্পোর্টিং ক্লাব ফ্রেন্ডস ক্লাবের সাথে ড্র করেছে।
ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক দ্বিতীয় বিভাগ জেলা ফুটবলে প্রগতি সংঘ ৩-২ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। বিজয়ী দলের রাব্বি, পাপ্পু, আক্তার এবং বিজিত দলের পারভেজ ও রুবেল গোল করেন।
