দুমকি উপজেলার ৫টি ইউনিয়নের এক তৃতীয়াংশ রাস্তার বেহাল দশা। মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজার থেকে ভক্তবাড়ীর রাস্তা ভায়া মোস্তফা চেয়ারম্যান বাড়ি পর্যন্ত চরগরবদীর রাস্তা সন্তোষদির প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা দিয়ে জনগণের চলাচলের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাংগাশিয়ার ধোপার হাটের রাস্তা বাশবুনিয়ার খাগো বাড়ির রাস্তা নলদোয়ানীর রাস্তার বেহাল দশা। লেবুখালীর পাগলা ব্রিজ থেকে মৌকরণ বাজার পর্যন্ত রাস্তার কাজ ৫ বত্সরে শেষ হয়নি। আটারোগাছিয়ার রাস্তার একই অবস্থায় পড়ে আছে। শ্রীরামপুরের হাসপাতাল রোড হয়ে দুমকি মাদ্রাসা ভায়া ভুমলী বাড়ি পর্যন্ত রাস্তা দুমকি জনতা কলেজের সামনে থেকে দুমকি ফকির বাড়ির রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব নয়। স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না।
