কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৫৮ জন মালয়েশিয়াগামীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা বৃহস্পতিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে এদের আটক করে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই-আলম জানান, গোপনসূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টায় শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪০জন মালয়েশিয়াগামীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার একই সময়ে টেকনাফে বিজিবির অভিযানে আরো ৮ জন এবং উখিয়ায় পুলিশের অভিযানে ১০জনকে আটক করা হয়। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে এবং অভিযুক্ত দালালদের বিরুদ্ধে মামলা হয়েছে।
