নারায়ণগঞ্জ ও মহেশপুরে দুইজন খুন

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২০:০২
নারায়ণগঞ্জ ও ঝিনাইদহের মহেশপুর পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরতলীর চর সৈয়দপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার সকালে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পড়নে ছিল বেগুনি রংয়ের শার্ট ও লুঙ্গি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই শাহানূর জানান, নিহতের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। মহেশপুর (ঝিনাইদহ) মহেশপুরে উপজেলার সলেমানপুর গ্রামে গতকাল শুক্রবার সকালে মৃত ইব্রাহিম মণ্ডলের স্ত্রী রোকেয়া বেগম (৫০) নামে এক বিধবাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে বাইরে গেলে আর ঘরে ফিরেনি। শুক্রবার সকালে বাঁশ বাগানে তার লাশ পাওয়া যায়। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, তার গলায় ফাঁসের দাগ রয়েছে।