দৌলতদিয়া পাটুরিয়ায় সেতু ও গ্যাসের দাবিতে মানববন্ধন

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২০:০৩
দৌলতদিয়া পাটুরিয়ায় পদ্মা সেতু, গ্যাস সংযোগ, বাইপাস সড়ক, মেডিক্যাল কলেজের দাবিতে মাগুরায় শুক্রবার র্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে মর্নিং টাচ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালি শেষে শহরের ভায়না মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ব্যবসায়ী রজব আলী মজনু, প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে।