উপজেলার মোহনগঞ্জ পরিষদের মেম্বার আবুল কাশেম হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে একই পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুকে। বৃহস্পতিবার মামলার আসামি আনোয়ার হোসেন আনু জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আসামিকে জেলহাজতে প্রেরণ করে। একই সঙ্গে চেয়ারম্যানের ছোট ভাই রুহুল আমিনকে জেলহাজতে প্রেরণ করে আদালত। এর আগে ওই একই মামলার আসামি এলাকার কুখ্যাত ডাকাত রাজা মিয়া ও শফি মিয়াকেও গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুর ফাঁসির দাবিতে এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বলে জানা গেছে। উল্লেখ্য যে, গত ১৮ আগস্ট রাতে রাজীবপুর থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আবুল কাশেমকে গুলি করে হত্যা করা হয়। এখন আসামি ইউপি চেয়ারম্যানের রিমান্ড চাওয়া হবে আদালতের কাছে।
