বিশ্বে কার্বন ডাই-অক্সাইড নির্গমন বৃদ্ধির হার ‘স্থায়ীভাবে কমা’র প্রথম লক্ষণ দেখতে পাচ্ছেন গবেষকরা। নতুন একটি গবেষণা প্রতিবেদনে ২০১২ সালে কার্বন নির্গমন বিগত দশকের চেয়ে গড়ে অর্ধেকেরও কম বেড়েছে।
যুক্তরাষ্ট্রে জ্বালানির জন্য শেইল গ্যাসের ব্যবহার এবং চীনে জিলবিদ্যুতের ব্যবহার ২৩ শতাংশ বাড়ার কারণে এ লক্ষণ দেখা যাচ্ছে। তবে সস্তা কয়লার ব্যবহার এখনো কার্বন নির্গমনের একটি কারণ হয়ে বিরাজ করছে। যুক্তরাজ্যে এর ব্যবহার প্রায় এক চতুর্থাংশ বেড়েছে। বিশ্বে কার্বন নির্গমনের ধারা নিয়ে এ বার্ষিক প্রতিবেদন তৈরি করে থাকে ‘নেদারল্যান্ডস এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট এজেন্সি’ এবং ‘ইউরোপীয় কমিশনস জয়েন্ট রিসার্চ সেন্টার’। এ প্রতিবেদনে দেখা গেছে, কার্বন ডাই-অক্সাইড নির্গমন ২০১২ সালে নতুন করে রেকর্ড ৩ হাজার ৪৫০ কোটি টন হয়েছে।
তবে বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড ৩ দশমিক ৫ শতাংশ বাড়লেও কার্বন ডাই অক্সাইড নির্গমন বৃদ্ধির হার দেখা গেছে মাত্র ১ দশমিক ৪ শতাংশ ।
