গুপ্তচরবৃত্তি তদন্তে সহযোগিতার আহ্বান

মস্কোয় স্নোডেনের সঙ্গে জার্মান এমপি’র সাক্ষাত্

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২০:৪০
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ তদন্তে এডওয়ার্ড স্নোডেনের সহযোগিতা লাভের প্রত্যাশায় তার সাথে দেখা করেছেন দেশটির বিরোধী দলীয় এক আইন প্রণেতা। গত বৃহস্পতিবার মস্কোতে স্নোডেনের সাথে সাক্ষাত্ করেন ঐ সংসদ সদস্য। খবর এনডিটিভি’র। বিরোধীদল গ্রিন পার্টির ক্রিশ্চিয়ান স্ট্রোবেল এবং স্নোডেনের মধ্যকার তিন ঘণ্টা গোপন বৈঠকের পর স্ট্রোবেল বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) দ্বারা যে গোয়েন্দা তত্পরতা চালানো হয়েছে সে বিষয়ে তদন্তে সাহায্য করতে স্নোডেন পুরোপুরি প্রস্তুত রয়েছে। তবে সঠিক সময় আসলেই তা করা হবে। এদিকে স্নোডেনের কৌশলী জানিয়েছেন, তার আইনগত বেশকিছু জটিলতা থাকায় জার্মানির বিষয়ে কোন সাক্ষ্য দিতে পারবেন না সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা।