পাকিস্তানে ফের মার্কিন ড্রোন হামলায় নিহত ৩

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২০:৪০
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। -খবর টাইমস অব ইন্ডিয়ার। সূত্র জানায়,ওইদিন ওয়াজিরিস্তানের মিরানশাহ বাজারের একটি কক্ষ ও গাড়ির ওপর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময়ে ওই দুইজন মারা যায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ড্রোন হামলা নিয়ে সামপ্রতিক সময়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠলেও আবারো এই ড্রোন হামলার ঘটনা ঘটলো। সে সময়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ ড্রোন হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তখন বলা হয় এ ধরনের হামলায় অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে।