কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে তানভীর মোকাম্মেল

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২০:৪৯
১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে পরিচালক তানভীর মোকাম্মেল আমন্ত্রিত হয়েছেন। উত্সবে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘১৯৭১’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে। আগামী ১১ নভেম্বর কলকাতা আন্তর্জাতিক উত্সবে প্রামাণ্যচিত্র বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকা ও বক্তব্য রাখার জন্যে চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেলকে অনুরোধ জানানো হয়েছে। আগামী ১৭ নভেম্বর উত্সব সমাপনী দিনে সমাপনী ছবি হিসেবে ‘১৯৭১’ প্রদর্শিত হবে। সমাপনী দিনের অনুষ্ঠানে তানভীর মোকাম্মেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই উত্সবে অংশগ্রহণ উপলক্ষে তানভীর মোকাম্মেল আগামী ১০ নভেম্বর কলকাতায় যাবেন ও ২০ নভেম্বর দেশে ফিরবেন বলে জানান।