শাহরুখের জন্মদিনে মিডিয়াকে নিমন্ত্রণ

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২০:৫১
শাহরুখ খান তার গেল বেশ কয়েকটা জন্মদিনে ব্যক্তিগতভাবে মিডিয়াকে নিমন্ত্রণ জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবারও নিজের জন্মদিন উপলক্ষে আগাম নিমন্ত্রণ জানালেন মিডিয়ার কাছের সবাইকে। আজ তার জন্মদিন। আজকের এই দিনটিতে ৪৮ বছরে পা রাখবেন তিনি। বান্দ্রাস্থ নিজ বাংলো বাড়ি মান্নাত-এই এই জন্মদিনের আয়োজন হতে যাচ্ছে। শাহরুখের পরিবার ও মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি আরও থাকছেন বলিউডের তার কাছের সব সহকর্মীরাও। গত এক সপ্তাহ ধরে এই জন্মদিনের নানা আয়োজনেই ব্যস্ত শাহরুখ। নিজ বাড়িকেও সাজিয়েছেন বেশ। উল্লেখ্য, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর আকাশচুম্বী সাফল্যের পর এখন তিনি ‘হ্যাপি নিউ ইয়ার’ চলচ্চিত্রের কাজ করছেন।