কৃষি বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম কার্যক্রম চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে প্রচার হচ্ছে যুক্তরাজ্যের কৃষিচিত্র নিয়ে চার পর্বের প্রতিবেদন। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। এই পর্বে রয়েছে যুক্তরাজ্যের ফলের স্বর্গ খ্যাত কেন্ট-এর আপেল ও স্ট্রবেরি খামারের ওপর প্রতিবেদন।
কেন্টে প্রায় শত বছর ধরে শত শত হেক্টরে আবাদ হচ্ছে আপেল, স্ট্রবেরিসহ নানান জাতের ফল। সেখানেও রয়েছে বড়-মাঝারি ও ক্ষুদ্র কৃষক। যারা সেদেশের ফল ও ফলজাত খাদ্যপণ্যের সিংহভাগ সরবরাহ করছেন। কেন্টের বিশাল ফল উদ্যান, ফল বাছাই ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন দিক তুলে ধরেছেন অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালক শাইখ সিরাজ। প্রচার হবে রাত আজ ৯টা ৩৫ মিনিট এবং পুনপ্রচার হবে আগামীকাল বেলা ১১টা ৩০ মিনিটে।
