বাংলা ডিজিটাল ডিকশনারি

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ১৯:৪৭
প্রযুক্তি বাজারে সম্প্রতি যুক্ত হয়েছে বাংলা ভাষার ডিজিটাল ডিকশনারি। ইংরেজিতে উচ্চারণ করতে সক্ষম এ ডিকশনারির পর্দায় ইংরেজির পাশাপাশি বাংলায় অর্থ দেখা যায়। ইংরেজি গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে উদাহরণসহ বিস্তারিত বর্ণনা আছে এতে। গান উপভোগের জন্য রয়েছে এমপিথ্রি। রয়েছে ইউএসবি ড্রাইভ এবং ১ জিবি মেমোরি। ইংরেজি শব্দের উচ্চারণ শোনার ব্যবস্থাও রয়েছে এতে। বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ, উচ্চারণ, বানান এবং উদাহরণ পাওয়া যাবে এতে। রয়েছে প্রতিটি শব্দের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দের তালিকা। বিশেষ আকর্ষণ হিসেবে এতে রয়েছে ব্রিটানিকা কনসাইজ এনসাইক্লোপিডিয়া, গেমস, সায়েন্টিফিক ক্যালকুলেটার, ডিজিটাল ডায়েরি, ক্যালেন্ডার প্রভৃতি। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ডিকশনারি বাজারজাত করছে ফাতেমা ট্রেডিং। ফোন :০১৭১২৯৩৭১৬৩, ০১৬৭২৮৭৮৭৬৮।