গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের জেড৮৭-কে মাদারবোর্ড। ইন্টেল জেড৮৭ চিপসেটের এই মাদারবোর্ডটি ৪র্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর সমর্থন করে। এতে রয়েছে আসুসের ৫এক্স নিরাপত্তা ব্যবস্থা, যা এর সুরক্ষা ও দীর্ঘ ব্যবহারের নিশ্চয়তা দেয়। রয়েছে ৪টি ডিডিআর৩ র্যাম স্লট, পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট, ১ জিবি ভিডিও মেমোরির বিল্ট-ইন গ্রাফিক্স, ৮-চ্যানেল অডিও প্রভৃতি। মূল্য ১৪,৫০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।
