আজ ‘গানে গানে সকাল শুরু’তে খোকন দাস

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ১৯:৫৫
নিভৃতে, একান্তে নিজের মতো করে রবীন্দ্রসংগীত চর্চা করে যাচ্ছেন তরুণ কণ্ঠশিল্পী খোকন দাস। আজ সকালে চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’তে গাইবেন তিনি। নিজের রবীন্দ্রচর্চা প্রসঙ্গে খোকন দাস বলেন, ‘নিজের ভেতরে কখনও তাড়াহুড়ো নেই। আমি নিজের আরাধনার মতো করেই রবীন্দ্রসংগীতকে বেছে নিয়েছি। সেভাবেই এটাকে আঁকড়ে রাখতে চাই। তবে টিভি লাইভে পারফর্মের পাশাপাশি আগামী বছরে কিছু গানের রেকর্ড করবার ইচ্ছে আছে।’ আর চ্যানেল আইতে আমীরুল ভাইয়ের অনুরোধে ও দর্শকদের ভালো লাগাতেই গাইতে আসি। আমি মনে করি শুদ্ধ গানের চর্চায় চ্যানেল আইয়ের এই অনুষ্ঠান অনেক অগ্রণী ভূমিকা পালন করছে।’