এথেন্সে বন্দুক হামলায় দুইজন নিহত

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২০:৫৭
গ্রীসের রাজধানী এথেন্সের শহরতলিতে কট্টরপন্থী গোল্ডেন ডন পার্টির দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো একজন সদস্য গুরুতর আহত হয়েছেন। - খবর বিবিসি ও সিনহুয়ার। পুলিশ বলছে, অজ্ঞাত দুইজন মোটরসাইকেল আরোহী স্থানীয় পার্টি অফিসের সামনে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই ঐ দুইজন নিহত হন। গ্রীক সরকারের মুখপাত্র সাইমস কেডিকগলু বলেন, হত্যাকারী যারাই হন না কেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে। গত মাসের ১৮ তারিখে গোল্ডেন ডন পার্টির একজন সমর্থক বামপন্থী ফ্যাসিস্ট-বিরোধী কর্মী পাবলোস ফায়সাসকে হত্যা করে। গ্রীসের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, ঐ হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবেই এ ঘটনা ঘটতে পারে।