বাজিতপুরে আওয়ামী লীগ নেতা নিহতের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৫
শুক্রবার বাজিতপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ বাজিতপুর পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সন্ধ্যায় বাজিতপুর শহীদ স্মৃতিস্তম্ভের পাশে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ এ.কে.এম নূরুন্নবী বাদল, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন পৌর মেয়র আলহাজ্ব মিজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাষ্টার প্রমুখ।