জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ গতকাল শনিবার ৫০টি ভূমিহীন পরিবারের মাঝে সরকারি খাস সম্পতির দলিল হস্তান্তর করেছেন। এ উপলক্ষে টাকীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভার আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরাফত আলী মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের দরিদ্র মানুষ অনেক কিছুই পায়। আর বিএনপি জামায়াত ক্ষমতায় এলে বোমা হামলা হয়। পরে তিনি ডাকাতিয়া এলাকার প্রায় ৫০টি ভূমিহীন পরিবারের মধ্যে সরকারি খাস জমির বন্দোবস্ত দলিল হস্তান্তর করেন। জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আবুল কালাম আজাদ, বর্তমান চেয়ারম্যান মঞ্জুুরুল হক মঞ্জু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মমতাজউদ্দিন আহম্মেদ প্রমুখ।
