টাঙ্গাইলের মির্জাপুরে নার্স গড়ার অন্যতম বিদ্যাপিঠ দানবীর রনদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজের ছাত্রীদের নবিন বরণ উপলক্ষে মেধাবী ছাত্রীদের নির্মলা এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে কুমুদিনী কমপ্লেক্সের মির্জা হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি।
নার্সিং স্কুল ও কলেজের অধ্যক্ষ সিস্টার অর্পিতা রোজারিওর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েল ফেয়ার টাস্ট্রের শিক্ষা উপদেষ্টা ও ভাষা সৈনিক প্রতিভা মুত্সুদ্দি, হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, পরিচালক শ্রীমতি সাহা এবং প্রধান অতিথি ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি।
