নাগরপুরে আওয়ামী লীগের মিছিল

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৯
আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইলের নাগরপুরে গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা চত্বর হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাসস্ট্যান্ড আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার আবু আশরাফ টিপু, সহ-সভাপতি বাবু লক্ষীকান্ত সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ন কবির প্রমুখ।