মংলা থানা ও পৌর বিএনপির দলীয় কোন্দল এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। নিজেদের কর্মকাণ্ডের কারণে ১৮ দলের জোটের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। প্রতিবাদ সমাবেশ করে তারা একে অপরের দোষ-ত্রুটি তুলে ধরছেন। সম্প্রতি মংলার খানজাহান আলী বাজারে থানা বিএনপির সাধারণ সম্পাদক স ম ফরিদ উদ্দিন পৌর বিএনপি সাধারণ সম্পাদক পৌর মেয়র জুলফিকার আলীর কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্ল¬ার সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মোলল্লা আব্দুল জলিল। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, অধ্যক্ষ মোঃ সেলিম, অধ্যাপক ফরিদ মোছাল¬ী, মোল্ল¬া খলিলুর রহমান, ঝংকর ফকির, গোলাম কিবরিয়া, মোতাহার হোসেন, জাকির শেখ, কৃষক দলের নাসির মাহমুদ, জামায়াতের আবু হানিফ, শিকদার নূর মোহম্মদ, সুজন মোল্ল¬া, সাগর মোল্ল¬া প্রমুখ। এদিকে বিএনপির এ প্রতিবাদ সভাকে ঘিরে দলের কোন্দল আরো চরমে উঠেছে বলে দাবি করেছে দলের নেতা-কর্মীরা।
