বোয়াল মাছে বাজার সয়লাব

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৯
মোহনগঞ্জ ও পার্শ্ববর্তী উপজেলা হাওর নদী খাল বিলে মত্স্য শিকারিদের জালে ও বঁড়শিতে ধরা পড়ছে বিপুল পরিমাণ বোয়াল মাছ। হাওরে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া অন্যান্য মাছের তুলনায় চলতি সালে বোয়াল মাছের উত্পাদন বেড়েছে আশাতিত। মোহনগঞ্জের মাছ পাইকারী বিক্রির আড়ত্ ও হাট-বাজার ঘুরে দেখা গেছে, বোয়াল মাছে বাজার সয়লাব। খুচরা বিক্রেতার ডালায় রাখা এসব মাছ ক্রেতা সাধারণের নজর কাড়ার মতো। বোয়াল মাছের আমদানি দেখে বোঝা যায় না হাওরে মাছের আকাল রয়েছে। পাইকারী বাজারে ১২০/১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ২০০ টাকা।