স্কুল শিক্ষক লিটন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:২৬
রাজধানীর যাত্রাবাড়ীর স্কুল শিক্ষক মাহবুবর রহমান লিটন হত্যা মামলার প্রধান আসামি ইমাম হাসান রিয়েলকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৪, ইনার সার্কুলার রোডের একটি প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়েলকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সিআইডি আদালতে পাঠালে আদালত রবিবার শুনানির দিন ধার্য করে। উল্লেখ্য, ২০০৭ সালের ২৯ আগস্ট ৮১, উত্তর যাত্রাবাড়ীতে লিটল স্টার হাইস্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবর রহমান লিটনকে সন্ত্রাসীরা নিজ বাড়িতে জবাই করে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।