আজকের অনুষ্ঠান

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:২৯
অল কমিউনিটি ফোরাম: ‘সংলাপ না সংঘাত, নির্বাচন না তৃতীয় শক্তি’ শীর্ষক আলোচনা সভা সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে। ছাত্র ইউনিয়ন: পরীক্ষা বিঘ্নকারী রাজনৈতিক কর্মসূচি ও রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিক সম্মেলন, বেলা ১টায়। পরিসংখ্যান ব্যুরো: সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠান পরিসংখ্যান ভবন মিলনায়তনে সকাল ১১টায়। বাংলাদেশ প্রজন্ম একাডেমী: গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা সকাল সাড়ে ১০টায় রিপোর্টার্স ইউনিটিতে। গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ: নিম্নতম মজুরি ৮ হাজার ঘোষণার দাবিতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে। মান্না দে স্মৃতি পরিষদ: মান্না দে স্মরণে অনুষ্ঠান বিকাল পাঁচটায় পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার রুমে।