ঝিনাইগাতি উপজেলা চেয়ারম্যানসহ ৩ জনের নামে দুদকের মামলা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:২০
ঝিনাইগাতীতে ১শ’ টন চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৩ চেয়ারম্যান আসামি হয়েছেন। গত বৃহস্পতিবার দুদক টাঙ্গাঈল-এর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদি হয়ে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নলকুড়া ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, কাংশা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরকার ও ধানশাইল ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের নামে ঝিনাইগাতী থানায় মামলা করেছেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২/১৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (টিআর) প্রকল্পের আওতায় বরাদ্দ পাওয়া ১শ’মে.টন চাল/গম গ্রামীণ অবকাঠামো সংস্কারের কাজে না লাগিয়ে বিক্রি করে দেয়। নতুন ইউএনও রেজাউল করিম ঘটনা তদন্ত করে দুদকে ওই ৪ জনের নামে অভিযোগ করেন। দুদক কয়েক দফায় তদন্ত করে ওই ৩ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রত্যেক মামলায় উপজেলা চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।