মুক্তিপণের দাবিতে ১০ জেলে অপহরণ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:২০
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর আবদুল্লাহর চর এলাকা থেকে শনিবার সন্ধ্যায় একদল জলদস্যু ১৫ মাছ ধরার ট্রলারে ডাকাতি করেছে। জলদস্যুরা জেলেদেরকে মারধর করে ট্রলারে থাকা ধৃতমাছ ও জাল লুট এবং পাঁচটি ট্রলারসহ ১০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এর মধ্যে মুক্তিপণ দিয়ে পাঁচজনকে ছাড়িয়ে আনা হয়েছে। মুক্তিপণ দিয়ে ছেড়ে আসার পর নুর আলম মাঝির ট্রলারের জেলে মো. ফয়সল ও মো. এমরান জানান, মেঘনা নদীতে মাছ ধরে জনতা বাজার এলাকায় হাজীরখাল মাছ ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীর কবির বাহিনীর জলদস্যু ট্রলারসহ তাদের দু’জনকে অপহরণ করে আদুল্লাহর চর এলাকায় একটি খালে আটকে রাখে। তাদের ট্রলারের অপর চার জেলেকে অন্য একটি ট্রলারে তুলে দেয়া হয়। এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, ট্রলার ডাকাতি ও জেলেদের অপহরণের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।