হালুয়াঘাটে তেলিখালী যুদ্ধ দিবস পালন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:২০
গতকাল ৩ নভেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালন করা হয়েছে। যে সকল দামাল বীর মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর বীর সেনানী সন্মুখসমরে পাকহানাদার বাহিনীকে পরাজিত করে বিজয়ের সূর্য ছিনিয়ে এনেছিলেন তাদের সম্মাননায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হারুনর রশিদ। বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলার সাবেক কমান্ডার হারুন অর রশিদ, হালুুয়াঘাট উপজেলা কমান্ডার কবিরুল ইসলাম বেগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ খোরশীদ আলম ভূঞা।