বড়াইগ্রামে আওয়ামী লীগ-বিএনপি জামায়াত-জাপা সমঝোতা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:২১
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর এলাকায় রাজনৈতিক হানাহানি বন্ধ, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে শনিবার আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত-জাপাসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে সমঝোতা হয়েছে। সারাদেশে রাজনৈতিক সংঘাত লেগে থাকলেও বনপাড়ায় এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ উপজেলাবাসীর মনে স্বস্তি এনেছে। পৌর হলরুমে সর্বদলীয় মতবিনিময় সভায় মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এএসপি (সার্কেল) মাহফুজুজ্জামান আশরাফ। অনুষ্ঠানে সাবেক এমপি অধ্যক্ষ একরামুল আলম, ওসি ইব্রাহিম হোসেন, চেয়ারম্যান খোকন মোল্লা, চেয়ারম্যান শামসুজ্জোহা, হাইওয়ে ওসি মাসুদ পারভেজ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হজরত আলী ও জামালউদ্দিন আলী, আ’লীগ সেক্রেটারী অ্যাড. মিজানুর রহমান, জামায়াত নেতা ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাকিম, থানা আমীর সিরাজুল ইসলাম কোরবান, জাসদ সভাপতি মহিবুর রহমান, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সিপিবি নেতা শামসুল ইসলাম, জাপা’র সেক্রেটারী রেজাউল করিম, ন্যাপ সেক্রেটারী আব্দুল জলিল, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুত্ফর রহমান।