চলচ্চিত্রে মন্দ মানুষের ডায়লগ দিলেও অফ স্ক্রিনে বড়ই পারিবারিক আর সাদামাটা মানুষ মিশা সওদাগর। রোজকার মতো একজন দায়িত্ববান বাবা হিসেবে সন্তানকে নিয়ে স্কুলে যাওয়া, অভিভাবক সভায় উপস্থিত থাকা—সবকিছুই খুব নিয়ম মেনে করেন তিনি। পারিবারিকভাবেও দারুণ সুখী মানুষ। সাধারণত মিডিয়ার কোনো ইন্টারভিউ বা পার্টিতে সস্ত্রীক না দেখা গেলেও চলচ্চিত্রের অন্যতম এই ক্রেজ অভিনেতার পারিবারিক ছবিটি ফেসবুকে পোস্ট হলে তার অগণিত ভক্তদের শুভেচ্ছা ও মতামতের মিছিল শুরু হয়।
