চুয়াডাঙ্গার দামুড়হুদার উজিরপুর গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আওয়ামী লীগ নেতা ডালিম (৩৮) ও তার স্ত্রী জোহরা বেগম (৩০) গুরুতর জখম হয়েছেন।
শনিবার রাতে উপজেলার উজিরপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ডালিম ও তার স্ত্রী ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পর পর দুটি বোমা হামলা চালায়। এতে তারা গুরুতর জখম হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতাকে হত্যা করার উদ্দেশ্যেই বোমা হামলা চালিয়েছে।
