কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রাণকেন্দ্র পৌর এলাকার পার্শ্ববর্তী কুষ্টিয়া বিজিবি সেক্টর সংলগ্ন ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে বেসরকারি উদ্যোগে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে ‘অন্য জগত্’ বিনোদন পার্ক ও পিকনিক স্পট। এর উদ্যোক্তা মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়া মহল্লার আকমল হোসেন ও আব্দুল খালেক। ইতিমধ্যেই ‘অন্য জগত্’ পার্ক ও পিকনিক স্পটের পার্ক অংশে মনোলোভা বিভিন্ন জাতের ফুলের বাগান তৈরি করে ফুল বাগানের মধ্যে হাতি, উট, জিরাফ, বাঘ, হরিণ, মত্স্য কুমারী,ডেঙ্গু মশা, ৩ তাস হাতে হারিকেন পোদে বাঁশ, খুদিরামের ফাঁসি মঞ্চ, নাগ-নাগিনী,ডাইনোসর ও পরীর প্রতিমূর্তি নির্মাণের পর গত কোরবানি ঈদে পার্কটি যাত্রা শুরু করেছে।
