গেল ১ নভেম্বর ৪০ বছরে পা দিলেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই। জন্মদিনের দু-চারদিন আগে থেকেই শুভেচ্ছা ও উপহার পেয়ে আসছিলেন এই বিশ্বসুন্দরী। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেনও যে, ‘অনুগ্রহপূর্বক আমাকে কেউ উপহার পাঠাবেন না। আপনাদের ভালোবাসাই আমার জন্য যথেষ্ট।’ তারপরও ভক্তের মন কী আটকে থাকে। অসংখ্য শুভেচ্ছা ও উপহারে ড্রয়িং রুম ভরে গেল। কেক কাটার আগ মুহূর্ত থেকেই অপেক্ষা করছিলেন মিডিয়া কর্মীরা। বাড়ির বাইরে ছিল হাজারো ভক্ত। যখনই কেক কাটার শুভ লগ্ন এলো, তখনই মিডিয়া কর্মীদের ছুটাছুটি লক্ষ্য করা যায়—কার আগে কে কত বেশি এক্সক্লুসিভ ছবিটি সংগ্রহ করতে পারেন। উপরের ছবিটি ঐশ্বরিয়া রাইয়ের ৪০তম জন্মদিনে কেক কাটার একটি মুহূর্ত। পরিবার, বন্ধুবান্ধব ও মিডিয়াকে নিয়েই এবারের জন্মদিনটি কাটালেন ঐশ্বরিয়া রাই।
